Listen Our Radio

রবিবার, ৩ জানুয়ারি, ২০১০

ফেসবুকে নতুন প্রোগ্রাম

জনপ্রিয় ই-মেইল ইয়াহু, এমএসএন বা জিমেইলের মতো মেসেঞ্জারে নিজের অবস্থা Available থেকে Away, Invisible বা অফলাইনে পরিবর্তন করা যায়। তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান (চ্যাট) করার সময় এগুলো ব্যবহার করে বিশেষ কিছু সুবিধাও পাওয়া যায়। যেমন Invisible মোডে থাকার সময় আপনি অনলাইনে থেকে অন্যদের অবস্থা দেখতে পাবেন। কিন্তু অন্যরা বুঝবে না যে আপনি অনলাইনে রয়েছেন। ফেসবুকে চ্যাট করার সময় এমন কোনো অপশন পাওয়া যায় না, সেখানে কেবল অনলাইন এবং অফলাইন নামে দুটি মোড থাকে। ফেসবুকের Online Now (http://www.facebook.com/apps/application.php?id=29197096351) প্রোগ্রামটি Invisible মোডের মতো কাজ করে। এটি ব্যবহার করে অফলাইনে থাকা কোনো ব্যবহারকারী সহজেই জানতে পারবেন অন্য কোনো ব্যবহারকারী এখন অনলাইনে রয়েছেন।

শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

অনেক দিন ধরে ইয়াহুর নতুন ম্যাসেনজার “Yahoo messenger for Vista” ব্যবহারের কথা ভাব ছিলাম।কিন্তু আমি XP অপারেটিং সিষ্টেম ব্যবহার করি এবং “Yahoo messenger for Vista” XP অপারেটিং সিষ্টেমে ইন্সটল হয় না। নেটে ঘুরতে ঘুরতে একদিন এর সমাধান পেয়ে গেলাম। আপনি এখন XP অপারেটিং সিষ্টেম ব্যবহারকারী হেয়ও “Yahoo messenger for Vista” ব্যবহার করতে পারেন ।এর জন্য আপনার সিষ্টেমে .Netframework 3 ইন্সটল থাকতে হবে।Xp অপারেটিং সিষ্টেমে “Yahoo messenger for Vista” চালাতে নিচের পদক্ষেপ গুলো অবলম্বন করুন।

1. নিচের লিংক দুটির যে কোন একটি থেকে .zip ফাইল ডাইনলোড করুন।

Link 1

Link 2

2. ডাইনলোড ফাইলটি আনজিপ করুন।

3. ‘dotnetfx3setup.exe’ ফাইলটি চালান। তাহলে কিছুক্ষনের মধ্যে .Netframework 3 নেট থেকে ইন্সটল হয়ে যাবে।

4. “Yahoo.Messenger.YmApp.exe” ফাইলটি রান করলেই yahoo messenger for vista আপনার xp অপারেটিং সিষ্টেমে চালু হয়ে যাবে।

  • আনজিপ করা ফাইলটি আপনি পোরটেবল ম্যাসেনজার হিসেবে ব্যবহার করতে পারেন। তবে যেই রান করাবেন সেই সিষ্টেমে .Netframework 3 ইন্সটল থাকতে হবে।

জনপ্রিয় ভয়েস এবং ভিডিও চ্যাটিং সার্ভিস স্ক্যাইপীতে চ্যাটিং করতে হলে সফটওয়্যার ডাউনলোড করে চ্যাটিং করতে হয়। কিছু দিন আগেও ইয়াহু, গুগলে ডেক্সটপ ক্লাইন্ট ছাড়া চ্যাটিং করা যেত না। বর্তমানে অনলাইনেই ইয়াহুতে চ্যাটিং করা যায় আর গুগলে ভয়েস এবং ভিডিও চ্যাটিং করা যায়। স্কাইপীর সাইটে এমন সুযোগ না থাকলেও আইএমও এমন সুযোগ করে দিয়েছে। ফলে কোন সফটওয়্যার ছাড়ায় শুধুমাত্র লগইন করেই স্ক্যাইপীতে চ্যাটিং করা যাবে।
এজন্য www.imo.im সাইটে গিয়ে স্কাইপী নির্বাচন করে লগইন করে ভয়েস বা ভিডিও চ্যাটিং করতে পারেন। আইএমওতে স্কাইপী ছাড়াও একই সাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা ফেসবুকের আইডি দ্বারা লগইন করেও চ্যাটিং করা যাবে।
এছাড়াও আইএমও এর মাত্র ৯৬৪ কিলোবাইট ডেক্সটপ ক্লাইন্ট দ্বারাও একইসাথে এমএসএস, ইয়াহু, এআইএম/আইসিকিউ, গুগল, মাই স্পেস বা স্কাইপী দ্বারা চ্যাটিং করতে পারবেন। এমনই আরেকটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার হচ্ছে পিজিন।

আমরা ইন্টারনেটে চ্যাটিং করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু একই সফটওয়্যার দ্বারা যদি ইয়াহু, গুগল, এমএসএনসহ জনপ্রিয় সকল আইডি ব্যবহার করা এবং একই সাথে একাধিক আইডিতে লগইন করে চ্যাটিং করা যায় তাহলে কেমন হয়। এমনই এক ফ্রি চ্যাটিং সফটওয়্যার হচ্ছে পিজিন। মুক্ত এই সফটওয়্যার Yahoo!, Google Talk, MSN, AIM, Bonjour, Gadu-Gadu, Groupwise, ICQ, IRC, MySpaceIM, QQ, SILC, SIMPLE, Sametime, XMPP, Zephyr আইডি সমর্থন করে। ১৩.৬ মেগাবাইটের সফটওয়্যারটি www.pidgin.im থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। আর ইনস্টল করার ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে পোর্টেবল সংস্করণ ব্যবহার করতে পারেন। ১৩.২ মেগাবাইটের পোর্টেবল সফটওয়্যারটি http://portableapps.com থেকে ডাউনলোড করতে পারেন। এবার ইচ্ছামত আইডি যুক্ত করে চ্যাটিং করুন।

শুক্রবার, ২২ মে, ২০০৯

সাধারণত একটি কম্পিউটার একসাথে একই ম্যাসেঞ্জার একাধিক খোলা যায় না। যেমন আপনি যদি ইয়াহু! ম্যাসেঞ্জারে লগইন করেন তাহলে আরেকটি আইডি ব্যবহার করতে নতুন আরেকটি ম্যাসেঞ্জার খুলতে পারবেন না। এমনই ভাবে গুগলেও একই সাথে একাধিক আইডি ব্যবহার করতে একাধিক ম্যাসেঞ্জার খোলা যায় না। আপনি যদি নতুন করে ম্যাসেঞ্জার খুলতে চান তাহলে পূর্বের খোলা ম্যাসেঞ্জারই চলে আসবে নতুন করে লগইন করার সুযোগ দেবে না। কিন্তু একটু ভিন্ন পন্থায় আপনি একাধিক আইডি ব্যবহার করতে একই সাথে একই কম্পিউটার ম্যাসেঞ্জার খুলতে এবং লগইন করে চ্যাটিং করতে পারবেন। yahoomessenger.jpg

এজন্য ডেক্সটপে (বা অন্য কোথাও) আপনার ম্যাসেঞ্জারের আরেকটি শর্টাকাট কপি তৈরী করুন এবং মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবার Target এর টেক্সট বক্সের শেষে /nomutex লিখুন। এরপরে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত লিখে YahooPlural.reg নামে নেভ করুন।

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\yahoo\pager\Test]
“Plural”=dword:00000001.

এবার YahooPlural.reg চালু করে নতুন তৈরী করা ইয়াহু! ম্যাসেঞ্জারের শর্টকাট চালু করুন এবং অন্য আরেকটি আইডি ব্যবহার করে লগইন করুন। একই ভাবে আপনি গুগলটক একাধিক খুলতে পারবেন।

আমরা সাধারণত একই সেবা দানকারীদের নেটওয়্যার্কের ভয়েস চ্যাটিং করে থাকি। কিছু দিন যাবৎ ইয়াহুর গ্রাহকরা মাইক্রোসফটের লাইভ এর গ্রাহকদের সাথে (ইয়াহু ম্যাসেঞ্জার এবং মাইক্রোসফটের লাইভ ম্যাসেঞ্জার) মধ্যে ভয়েস চ্যাটিং করার সুবিধা পাচ্ছে। যেমনটি পেয়ে থাকে গুগল এবং এওএল ব্যবহারকারীদের মধ্যে। কিন্তু ইয়াহু এবং জিমেইলের গ্রাহকদের একে অপরের সাথে চ্যাটিং এর সুবিধা পাচ্ছে না। কিন্তু এধরণের ভয়েস চ্যাটিং সহ ভিওআইপি সুবিধা দিচ্ছে www.gtalk2voip.com| এই সেবার সাহায্যে জিমেইলের গ্রাহকরা ইয়াহু! ম্যাসেঞ্জার এবং এমএসএন/লাইভ ম্যাসেঞ্জারের সাথে সংযোগ স্থাপন করে কোন ঝামেলা ছাড়ায় ভয়েষ চ্যাঠিং করতে পারছে।
১) গুগল টকের গ্রাহকরা ইয়াহুর সাথে সংযোগ স্থাপন করতে চাইলে স্বাভাবিক গুগল আইডি যোগ করার মত service@gtalk2voip.comস্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। যোগ করতে হবে। এরপর service@gtalk2voip.comস্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। দুইবার ক্লিক করে (নতুন উইন্ডো খুলে) ম্যাসেজ হিসাবে CALL xyz@yahoo.comস্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। লিখে পাঠান (এখানে xyz আপনার কাঙ্খিত বন্ধুর ইয়াহু আইডি)।
২) আপনি যদি ইয়াহু ম্যাসেঞ্জার থেকে গুগলে কারো সাথে ভয়েস চ্যাটিং করতে চান তাহলে স্বাভাবিক ইয়াহু আইডি যোগ করার মত gtalk2voip@yahoo.comস্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। যোগ করুন। এবার gtalk2voip@yahoo.comস্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। খুলে CALL xyz@gmail.comস্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন। লিখে পাঠান (এখানে xyz আপনার কাঙ্খিত বন্ধুর জিমেইল আইডি)।
এছাড়াও বিস্তারিত জানতে এবং নতুন নতুন সুবিধা পেতে www.gtalk2voip.com এবং http://gtalk2voip.blogspot.com সাইট ঘুরে দেখতে পারেন।