কম্পিউটার যদি লোকাল নেটওয়ার্কে যুক্ত থাকে তাহলে অন্য কম্পিউটারের শেয়ার দেওয়া ড্রাইভ বা ফোল্ডার বিভিন্ন সময় দেখার দরকার হতে পারে। এজন্য অনেক সময় অতি জরুরী নেটওয়ার্ক ফোল্ডার শর্টকাট করে রাখি। কিন্তু আপনি চাইলে সেগুলোকে ড্রাইভ রূপে রাখতে পারেন। এজন্য মাই কম্পিউটার (বা যেকোন ফোল্ডার) খুলে Tools মেনু থেকে Map Network Drive… এ ক্লিক করুন। এবার Drive: থেকে পছন্দের নির্বাচন (যেমন Z:) করে Folder: অংশে লোকাল নেটওয়ার্কে থাকা ফোল্ডার বা ড্রাইভের ঠিকানা (\\Server\Emergency) লিখুন অথবা Browse… বাটনে ক্লিক করে পছন্দের ফোল্ডার বা ড্রাইভের নির্বাচন করে Ok করুন এবং Finish বাটনে ক্লিক করে শেষ করুন। তাহলে মাই কম্পিউটারে Network Drives হিসাবে Z ড্রাইভ আসবে। পরবর্তীতে ড্রাইভটি মুছে ফেলতে চাইলে উক্ত ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Disconnect এ ক্লিক করলেই হবে।
লেবেলসমূহ: Network tips
কম্পিউটার শেয়ার দেয়া থাকলে যখন অনান্য কম্পিউটার থেকে তা ব্রাউজ করা হয় তখন প্রিন্টার ও সিডিউল টাস্ক দেখা যায়। আপনি চাইলে প্রিন্টার ও সিডিউল টাস্ক লুকাতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর খুলুন (Run -এ গিয়ে regedit লিখে Ok করুন)। এবার HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Explorer \RemoteComputer \ NameSpace যান এবং NameSpace সিলেক্ট করে Registry মেনু থেকে Export Backup File... সিলেক্ট করে রেজিস্ট্রি ব্যাকআপ করে রাখুন। এবার NameSpace এর ভিতরের (সিডিউল টাস্কের জন্য) {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এবং (প্রিন্টারের জন্য) {2227A280-3AEA-1069-A2DE-08002B30309D} ডিলিট করুন। এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করুন। এরপর থেকে নেটওয়ার্ক শেয়ারে আপনার কম্পিউটারের প্রিন্টার ও সিডিউল টাস্ক দেখা যাবে না। আবার যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চান তাহলে NameSpace সিলেক্ট করে Import Backup File... সিলেক্ট পূর্বের সেভ করা ব্যাকআপ ফাইল সিলেক্ট করে Open করুন।
লেবেলসমূহ: Network tips
লোকাল নেটওয়ার্ক থাকলে আমরা কম্পিউটারের ড্রাইভ এবং ফোল্ডার শেয়ার দিয়ে থাকি যা স্বাভাবিকভাবে ফোল্ডার বা ড্রাইভের প্রোপার্টিস থেকে শেয়ার করা হয়। কিন্তু উইন্ডোজে ফোল্ডার শেয়ার উইজার্ডের সাহায্যেও ফোল্ডার বা ড্রাইভ শেয়ার দেওয়া যায়। এজন্য রানে গিয়ে (Ctrl+R চেপে) SHRPUBW.EXE লিখে এন্টার করলে Create Shared Folder উইজার্ড আসবে। এখানে Browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডার বা ড্রাইভ শেয়ার করতে চান তা নির্বাচন করুন। অথবা Folder to share এ উক্ত ফোল্ডার বা ড্রাইভের লোকেশন লিখে দিন। এবার Share name এ শেয়ারের নাম দিন। এবার Next> বাটনে ক্লিক করে শেয়ার করা ফোল্ডারকে কতটুক অন্যের ব্যবহারের অনুমতি দেবেন তা নির্ধারণ করে Finish বাটনে ক্লিক করলে নতুন একটি মেসেজ আসবে যেখানে Ok করলে শেয়ার শেষ হয়ে আবার নতুন Create Shared Folder উইজার্ড আসবে। এভাবে ইচ্ছামত অনেক ফোল্ডার সহজে শেয়ার করা যাবে।
লেবেলসমূহ: Network tips
